Logo
শিরোনাম

পি কে হালদারের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে রেড অ্যালার্ট জারি

প্রকাশিত:সোমবার ০৪ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৩৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রশান্ত কুমার (পি কে) হালদারের বিরুদ্ধে ইন্টারপোল যেকোনো মুহূর্তে রেড অ্যালার্ট জারি করবে বলে হাইকোর্টকে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চকে দুদকের পক্ষে এ তথ্য জানানো হয়। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।

এদিকে পি কে হালদারের প্রতারণার শিকার সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামালের পরিবারসহ ভুক্তভোগী বিনিয়োগকারীরা এই মামলায় পক্ষভুক্ত হয়েছেন। তাদের কাছ থেকে আত্মসাৎ করা টাকা ফিরিয়ে দিতে আদালতের কাছে আকুতি জানিয়েছেন তাঁরা।

এর আগে পি কে হালদারকে দেশে ফিরিয়ে আনতে সরকার কী ব্যবস্থা নিয়েছে, সে বিষয়ে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। তারই ধারাবাহিকতায় আদালতকে দুনীতি দমন কমিশন জানায়, যেকোনো মুহূর্তে পি কে হালদারের বিরুদ্ধে ইন্টারপোল রেড অ্যালার্ট জারি করবে।


আরও খবর