
তেজগাঁও বিভাগের
উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদ পুলিশ সুপার (এসপি) থেকে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক
(অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন।
রবিবার (০২ মে)
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত
এক প্রজ্ঞাপনে ডিসি হারুনসহ সাত জন পুলিশ কর্মকর্তা পদোন্নতি পান।
তারা হলেন, পুলিশের
অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার
(ডিসি) সৈয়দ নূরুল ইসলাম, ডিএমপির উপ-কমিশনার (এডমিন) মো. আনিসুর রহমান, ডিএমপির উপ-কমিশনার
বিপ্লব বিজয় তালুকদার।
এছাড়াও পুলিশের বিশেষ শাখা এসবির পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পুলিশ সদর দপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক শেখ রফিকুল ইসলাম।

