
রাজবাড়ীর পদ্মায়
জেলের জালে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটির ওজন ২৪ কেজি ৭০০ গ্রাম।
আজ সোমবার সকালে জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের উজানে জয়নাল হালদারের জালে
মাছটি ধরা পড়ে।
মাছটি বিক্রির
জন্য স্থানীয় আড়তে নিয়ে এলে এক নজর দেখতে ভিড় করে স্থানীয়রা। এ সময় দৌলতদিয়ার মাছ ব্যবসায়ীদের
অংশগ্রহনে নিলামের মাধ্যমে ১ হাজার ১০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন দৌলতদিয়া ৫ নম্বর
ফেরি ঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট।
দৌলতদিয়া ৫
নম্বর ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মালিক শাজাহান মিয়া সম্রাট বলেন, পদ্মা নদীর
পানি কিছুটা কমছে, যে কারণে এখন বড় বড় মাছগুলো খাবারের সন্ধানে নদীর কিনারায় আসছে।
এতে মাঝে মধ্যেই এমন বড় বড় মাছ ধরা পড়ছে। আজ সকালে জয়নাল হালদারের জালে ধরা পড়া প্রায়
২৫ কেজি ওজনের বাঘাইড় মাছটি ১১০০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার টাকায় কিনে নিই। মাছটিকে
আপাতত ঘাটের পল্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা
হচ্ছে। একটু বেশি দাম পেলেই বিক্রি করা হবে।

