Logo
শিরোনাম

পদ্মা সেতুতে ট্রাক উল্টে আহত ৩

প্রকাশিত:মঙ্গলবার ২৮ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১২৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পেঁয়াজবাহী একটি ট্রাক মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে উল্টে তিনজন আহত হয়েছেন। পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে সোমবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ বলছে, আহত ব্যক্তিদের মধ্যে চালক ও চালকের সহকারীর অবস্থা গুরুতর। তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ সদস্য জানান, আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। দ্রুত গতিতে গাড়িটি আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। তিনজন আহত হয়েছেন। একজনের অবস্থা আশঙ্কাজনক।

ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ বলেন, ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ফরিদপুর থেকে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলাম। সেতুর মাওয়া প্রান্তে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।


আরও খবর