
পদ্মা সেতুতে
এক দিনে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা
পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু থেকে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।
টোল আদায়ের
এই তথ্য নিশ্চিত করেছেন পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের।
তিনি জানান, এটা এখন পর্যন্ত এক দিনে সেতুটিতে সর্বোচ্চ টোল আদায়।
এটি যমুনার
ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতুর এক দিনে সর্বোচ্চ টোলের রেকর্ডের চেয়েও বেশি। বঙ্গবন্ধু
সেতুতে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪
লাখ ৭ হাজার ৭০০ টাকা। সেই রেকর্ডকে এবার ভেঙে দিল পদ্মা সেতু।

