Logo
শিরোনাম

পদ্মা সেতুর উদ্বোধন ২৫ জুন

প্রকাশিত:মঙ্গলবার ২৪ মে ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২১০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ। এখন যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পালা। আর সেই স্বপ্নের দিনটি নিদ্ধারণ করা হয়েছে। আগামী ২৫ জুন উদ্বোধন হবে স্বপ্নের পদ্মা সেতু।

সেদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন। আর এ সেতুর নাম পদ্মা নদীর নামেই হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার দুপুরে গণভবনে পদ্মাসেতুর সারসংক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় সারসংক্ষেপ দেখে ২৫ জুন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হন প্রধানমন্ত্রী।


আরও খবর