Logo
শিরোনাম

পদ্মা সেতুর পিলারে ধাক্কা দেয়া ফেরির মাস্টার বরখাস্ত

প্রকাশিত:শুক্রবার ২৩ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৩১২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পদ্মা সেতুর পিলারে শুক্রবার সকালে ধাক্কা খায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটের রোরো ফেরি শাহ জালাল। এই ঘটনায় ফেরির ২০ জন যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা লাগে। এসময় ফেরিতে থাকা যাত্রীদের অনেকেই ছিটকে পড়েন। এসময় ২০ জন যাত্রী আহত হন। ফেরিটি বাংলাবাজার ঘাট থেকে থেকে ছেড়ে শিমুলিয়া ঘাটের দিকে আসছিল।

রোরো ফেরি শাহ পরাণের চালক আব্দুর রহিম জানান, ফেরির ইলেকট্রনিক সিস্টেম ফেল করায় হঠাৎ নিয়ন্ত্রণ হাড়িয়ে ফেলে। এ সময় নদীতে তীব্র স্রোতের কারণে ফেরিটি পিলারে গিয়ে ধাক্কা খায়। দ্রুতই ফেরিটি নিয়ন্ত্রণে আসে। অন্যথায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। পরে ফেরিটি শিমুলিয়া ঘাটে নোঙ্গর করে আহতদের চিকিৎসা দেয়া হয়।


আরও খবর