Logo
শিরোনাম

পদক পেলেন কোস্ট গার্ডের ৪০ সদস্য

প্রকাশিত:মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৮ অক্টোবর ২০২৩ | ১৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিপুল উৎসাহ উদ্দীপনায় বাংলাদেশ কোস্ট গার্ডের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে আজ। উন্নয়ন, সাহসী অপারেশন ও সেবামূলক কাজে গুরুত্বপূর্ণ অবদানের জন্য এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে পদক পেলেন কোস্ট গার্ডের ৪০ সদস্য।

বাংলাদেশ কোস্ট গার্ড পদক, প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক, বাংলাদেশ কোস্ট গার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) নামে চার ক্যাটাগরিতে এ ৪০ জনকে এসব পদক দেওয়া হচ্ছে।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধান অতিথির পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল মনোনীতদের পদক তুলে দেন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন ও সভাপতিত্ব করছেন কোস্ট গার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। উপস্থিত রয়েছেন অন্যান্য সামরিক ও বেসামরিক অতিথিরা।

বাংলাদেশ কোস্ট গার্ড পদক (বিসিজিএম) পেলেন যারা

ক্যাপ্টেন শেখ মো. জসিমুজ্জামান, কমান্ডার এম ইমাম হাসান আজাদ, লেফটেন্যান্ট কমান্ডার শেখ মাহমুদ হাসান, লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক, লেফটেন্যান্ট কমান্ডার ওয়াসিম আকিল জাকী, মোহাম্মদ সাহ জামাল, এম মামুনুর রশিদ, মো. আলী হোসেন ও শাওন আহম্মেদ।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড পদক (পিসিজিএম) পেলেন যারা

ক্যাপ্টেন গাজী গোলাম মোর্শেদ, লেফটেন্যান্ট কমান্ডার মো. সাইয়েদুল মোরসালিন, লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, লেফটেন্যান্ট এম আতাহার আলী, এম খলিলুর রহমান মিঞা, মো. আবদুল্লাহ আল মামুন সরকার, এম মুনিরুজ্জামান, মো. তারেকুল ইসলাম, কাঞ্চন দেবনাথ ও মো. রাশেদুজ্জামান।

কোস্ট গার্ড (সেবা) পদক (বিসিজিএমএস) পেলেন যারা

ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী, ক্যাপ্টেন মোহাম্মদ হাসান, কমান্ডার এম জহিরুল ইসলাম, কমান্ডার মোহাম্মদ সাজিদ আতাউর রহমান, লেফটেন্যান্ট কমান্ডার মো. নাদিম চৌধুরী সজিব, এম আব্দুল মালেক, মো. রুহুল কুদ্দুস, মো. বোরহান উদ্দিন আহমেদ, মোহাম্মদ রফিকুল ইসলাম ও মো. সাদ্দাম হোসেন।

প্রেসিডেন্ট কোস্ট গার্ড (সেবা) পদক (পিসিজিএমএস) পেলেন যারা

কমান্ডার শহিদুল ইসলাম, কমান্ডার এম আবু সাঈদ, কমান্ডার মো. নূর হাসান, সার্জন কমান্ডার তানভীর আহমেদ, এম জামাল হোসেন, এ টি এম তৌহিদুজ্জামান, এম সোহেল রানা, মাসুদ জমাদার, আসাদুজ্জামান ভুঁইয়া ও মো. এনামুল হক।


আরও খবর