Logo
শিরোনাম

পদদলনে ১৩৩ প্রাণহানি: সেই স্টেডিয়াম গুঁড়িয়ে দিচ্ছে ইন্দোনেশিয়া

প্রকাশিত:বুধবার ১৯ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ০১ নভেম্বর ২০২৩ | ৮২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ইন্দোনেশিয়ার যে ফুটবল স্টেডিয়ামে পদদলনে ১৩৩ জনের প্রাণহানি ঘটেছে, সেটি ধ্বংস করে আবারও নতুন করে তৈরি করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো।

মঙ্গলবার (১৮ অক্টোবর) রাজধানী জাকার্তায় ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বৈঠকের পর এই ঘোষণা দিয়েছেন তিনি।

ফিফার প্রেসিডেন্ট দেশটিতে ফুটবল খেলার সংস্কার এবং রূপান্তরে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানিয়েছেন উইদোদো।

দুই সপ্তাহ আগে ইন্দোনেশিয়ায় ফুটবল স্টেডিয়ামে পদদলন এবং সংঘর্ষে ১৩৩ জনের প্রাণহানি ঘটে।নিহতদের মধ্যে ৪০ জনের বেশি শিশুও রয়েছে। মর্মান্তিক এই ঘটনার পর মঙ্গলবার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে বৈঠক করেছেন ফিফা প্রেসিডেন্ট। তিনি এই ঘটনাকে ফুটবলের জন্য অন্ধকারাচ্ছন্ন দিনগুলোর একটি’ বলে অভিহিত করেছেন।

উল্লেখ্য, আরেমা এফসি এবং প্রতিপক্ষ পার্সেবায়া সুরাবায়ার মধ্যকার একটি লিগ ম্যাচ শেষ হওয়ার সাথে সাথে উভয় দলের সমর্থকরা মাঠে ঢুকে পড়েন। পরে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে আতঙ্কিত লোকজন দ্বিগ্বিদিক ছুটাছুটি করতে গিয়ে পদদলনের শিকার হন। স্টেডিয়াম থেকে যারা কোনও রকমে বেরিয়ে আসতে সক্ষম হয়েছিলেন, তারা দ্বিতীয় দফায় স্টেডিয়ামের বাইরে পুলিশের লাঠিপেটার মুখোমুখি হন।


আরও খবর