Logo
শিরোনাম

পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রকাশিত:শনিবার ০৫ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কেরানীগঞ্জে বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী নামারহাটি এলাকায় পারিবারিক কলহের জের ধরে ঢাকার আপন ছোট দুই ভাই মিলে বড় ভাইকে হত্যা অভিযোগ উঠেছে। নিহতের নাম আব্দুল জলিল (৪৫)।

তিনি বাস্তা ইউনিয়নের রাজাবাড়ী নামারহাটি এলাকার মৃত হাজী কানু মিয়ার ছেলে। 

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) ভোরে আশঙ্কাজনক অবস্থায় আব্দুল জলিলকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, আব্দুল জলিল (৪৫) আলমগীর হোসেন (৪০) ও জাহাঙ্গীর হোসেন (৩৭) আপন তিন ভাই। তারা রাজাবাড়ি নামারহাটি পৈত্রিক বাড়িতে একই সঙ্গে বসবাস করতেন। বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহে ঝগড়া বিবাদ শুরু হলে তাদের মধ্যে হাতাহাতি ঘটনা ঘটে। এক পর্যায়ে মেঝো ভাই আলমগীর হোসেন ও ছোট ভাই জাহাঙ্গীর হোসেন মিলে বড় ভাই আব্দুল জলিলের বুকে ও পেটে কিল ঘুষি মারলে হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে পড়েন। পরবর্তীকালে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় জড়িত দুই ভাই পলাতক থাকায় তাদের এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 


আরও খবর