Logo
শিরোনাম

পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে তিশা

প্রকাশিত:মঙ্গলবার ০১ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ২২ আগস্ট ২০২৩ | ১২৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এক বছর প্রেম করে আগামীকাল পারিবারিক আয়োজনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেত্রী তাসনুভা তিশা। ছোট্ট এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সৈয়দ প্রিন্স আসকারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে যাচ্ছেন। এ মাসেই বড় আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

গেল সোমবার রাজধানীর বাংলা মোটরের একটি রেস্তোরাঁয় হয় তিশার গায়েহলুদের অনুষ্ঠান। সেখানে দুই পরিবারের সদস্য ছাড়াও তিশার কাছের বন্ধু-বান্ধব উপস্থিত ছিলেন।

গেল বছরের ডিসেম্বরে হুট করে বাগদানের খবর জানান তাসনুভা তিশা। গণমাধ্যমের খবর, এটি তাসনুভা তিশার তৃতীয় বিয়ে আর প্রিন্স আসকারের প্রথম।

নিউজ ট্যাগ: তাসনুভা তিশা

আরও খবর