Logo
শিরোনাম

পাঁচ তলার ওপর থেকে খালে লাফ, ২ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ১৪ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৫৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চট্টগ্রামে একটি পাঁচ তলা বিল্ডিং থেকে চাক্তাই খালে লাফিয়ে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। এ সময় খালে লাফ দিয়েছিলেন একসঙ্গে পাঁচজন।

শনিবার (১৩ আগস্ট) বিকেল ৩টার দিকে নগরীর খাতুনগঞ্জ এলাকায় জোয়ারের সময় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন, মামুন (১৮) ও হৃদয় (১৩)। তারা বাকলিয়ার মহাজন পাড়ার বাসিন্দা।

চট্টগ্রাম লামা বাজার ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, আজ শনিবার বিকেলে খাতুনগঞ্জের পাঁচ তলা একটি বিল্ডিং থেকে পাঁচজন একসঙ্গে চাক্তাই খালে লাফ দিয়েছিল। এ সময় দুজন পানির নিচ থেকে উঠতে পারেনি। তবে বাকি তিনজন উঠে আসে।

তিনি আরও জানান, নিহত দুজন চাক্তাই খালের মাটিতে আটকে গিয়েছিল। কাদা মাটিতে শরীর গেঁথে যাওয়ায় তারা আর উঠতে পারেনি। পরে আমাদের ডুবুরি দল গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম। তিনি বলেন, খালে লাফিয়ে পড়ে দুজনের মৃত্যু হয়েছে। মরদেহ ফায়ার সার্ভিস উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজ ট্যাগ: চট্টগ্রাম

আরও খবর