Logo
শিরোনাম

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হলেন শাহবাজের ছেলে হামজা

প্রকাশিত:রবিবার ১৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অবশেষে শনিবার (১৬ এপ্রিল) সংসদে চরম হট্টগোলের পর পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেতা হামজা শেহবাজ। তিনি দেশটির নতুন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ছেলে। জিও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভোটের আগে পার্লামেন্টে ডেপুটি স্পিকার দোস্ত মোহাম্মদ মাজারিকে আক্রমণ করার জন্য সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পিটিআই দলের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। 

প্রতিবেদনে বলা হয়েছে, হামলা শেহবাজ ১৯৭ ভোট পেয়ে নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী পারভেজ এলাহি কোনো ভোট পাননি। কেননা তার দল পিএমল-কিউ এবং পিটিআই এই নির্বাচন বয়কট ঘোষণা করে।

নির্বাচনের ফলাফল ঘোষণা করে ডেপুটি স্পিকার মাজারি বলেন, এই দিন একটি 'গণতন্ত্রের সাফল্য' প্রতিনিধিত্ব করে। এছাড়া নানা হট্টগোলের কারণের পরও ভোটে অংশ নেওয়া এমপিদের 'ইতিবাচক ভূমিকার' প্রশংসা করেন।

হামজা তার পরিবারের তৃতীয় সদস্য যিনি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এর আগে তার বাবা শেহবাজ শরিফ এবং তার চাচা সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন।

সংসদে হট্টগোলের কারণে অধিবেশন দেরিতে শুরু হয় এবং ডেপুটি স্পিকার মাজারি এর সভাপতিত্ব করেন। অধিবেশন সকাল সাড়ে ১১ টা নাগাদ শুরুর কথা ছিল। কিন্তু সদস্যদের হট্টগোলের কারণে পাঁচ ঘণ্টার বেশি সময় পর তা শুরু হয়।


আরও খবর