
বাংলাদেশ থেকে পালানোর ইতিহাস বিএনপির বলে মন্তব্য করেছেন আওয়ামী লগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দন্ডপ্রাপ্ত পলাতক আসামি, রাজনীতি করবে না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। আওয়ামী লীগের পালানোর কোনো ইতিহাস নেই।
ওবায়দুল কাদের বলেন, রাজপথ কোনো ব্যক্তি
বা দলের সম্পত্তি নয়। রাজপথ জনগণের সম্পত্তি। কাজেই জনগণের সম্পত্তি সুরক্ষার দায়িত্ব
সরকারের। আওয়ামী লীগের লড়াকু নেতাকর্মীদের রাজপথ দখলের হুমকি দিয়ে কোনো লাভ নেই। আওয়ামী
লীগ রাজপথে আন্দোলন-সংগ্রাম করেই সরকারে এসেছে।
তিনি বলেন, রাজপথে ত্যাগ-তিতীক্ষার অভিজ্ঞতা
আমাদের (আওয়ামী লীগের) আছে। আওয়ামী লীগ নয়, বাংলাদেশ থেকে পালানোর ইতিহাস বিএনপির।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি, রাজনীতি করবে
না বলে মুচলেকা দিয়ে বিদেশে পালিয়েছে। আওয়ামী লীগের পালানোর কোনো ইতিহাস নেই।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন-সংগ্রামের
মধ্য দিয়ে গড়ে ওঠা দলটির শেকড় এদেশের মাটি ও মানুষের অনেক গভীরে। যত সংকট আর ষড়যন্ত্রই
হোক না কেন আওয়ামী লীগ এদেশেই থাকবে। দেশের মাটি ও মানুষের মধ্যে থাকবে।
বিএনপি নেতাদের হুঁশিয়ার করে দিয়ে তিনি
বলেন, রাজপথ দখলের নামে তারা যদি আবারও জ্বালাও-পোড়াও এবং আগুন-সন্ত্রাসের পথ বেছে
নেয় তাহলে জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জনগণকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া
হবে।
এর আগে সেতু ভবনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী
ওবায়দুল কাদেরের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চায়না রাষ্ট্রদূত লি জিমিং এক সৌজন্য সাক্ষাৎ
করেন।
এ সময় পিরোজপুর জেলার কচা নদীর উপর নবনির্মিত
অষ্টম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু (বেকুটিয়া) হস্তান্তর ও এর উদ্বোধন এবং এ বছরের শেষ
দিকে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের বিষয়ে আলোচনা
হয়। এছাড়াও চীনের সহায়তায় অন্যান্য প্রকল্পের অগ্রগতি নিয়েও আলোচনা হয়।

