Logo
শিরোনাম

পালাচ্ছিল গরু চুরি করে, গাড়ি উল্টে ধরা তিন চোর!

প্রকাশিত:শুক্রবার ১৬ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ২০৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় রাস্তার পাশে বাঁধা গরু নিয়ে পালানোর সময় তিন চোরকে আটক করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। চুরি করার সময় জনতার ধাওয়া খেয়ে গাড়ি নিয়ে পালানোর সময় গাড়ি উল্টে খাদে পড়ে এক চোর আহত হয়। 

আহত চোর চতুল ইউনিয়নের বাইখির গ্রামের বাশার শেখের ছেলে শরিফুল ইসলাম (৪০)।

তাকে উন্নত চিকিৎসার জন্যে আজ বৃহস্পতিবার বিকেলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় আটককৃত অপর দুই চোর রূপাপাত ইউনিয়নের সূর্য্যক গ্রামের মজিবর মোল্যার ছেলে মো. শহিদুল মোল্যা (৩০) ও পৌরসভার ছোলনা গ্রামের মাহফুজ শেখ (২২)।

থানা সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের মুজুরদিয়া বাজার সংলগ্ন মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের পাশে গরু বাধা ছিলো মুজুরদিয়া গ্রামের সুজন মোল্যার। চোরের দল মাহিন্দ্র বলরা পিকআপ রাস্তায় দাঁড় করিয়ে ওই গরু খুলে গাড়িতে উঠাতে গেলে পথচারী এক ইজিবাইক চালক দেখে ডাক চিৎকার দেয়। ডাক চিৎকার শুনে চোরের দল গরু রেখে তাদের গাড়ি নিয়ে পালানোর চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা শরিফুল ইসলাম গাড়ির নিচে চাপা পড়ে।

স্থানীয় লোকজন তাদের আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ দুইজনকে আটক করে থানায় নিয়ে যায়। আহত চোরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর পাঠিয়েছে পুলিশ। চোরাই কাজে ব্যবহ্নত গাড়িটি জব্দ করা হয়।

থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আরও খবর

বোয়ালমারীতে বৃদ্ধার আত্মহত্যা

শনিবার ১৮ ফেব্রুয়ারি ২০২৩