Logo
শিরোনাম

পাকিস্তানি ইফতারের কয়েকটি রেসিপি

প্রকাশিত:রবিবার ২৫ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ৩০৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পবিত্র এই রমজান মাসে সেহরি ও ইফতার খুবই গুরুত্বপূর্ণ। দুটোই স্বাস্থ্যকর ও পুষ্টিসমৃদ্ধ হওয়া উচিত। বিশ্বের বিভিন্ন দেশ বিভিন্নভাবে ইফতারের আয়োজন করে থাকে। এবার তাহলে পাকিস্তানের প্রচলিত স্বাস্থ্যসম্মত ইফতারের উপকরণের কয়েকটি রেসিপি তুলে ধরা হলো-

চিকেন স্যুপ :

উপকরণ : আধা কেজি মুরগির মাংস, ২ টেবিল চামচ পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ রসুন কচি, আধা চা চামচ আদাকুচি, ২টি কাঁচামরিচ কচি, হাফ কাপ গোল মরিচ গুঁড়া, লবণ স্বাদ মতো, লেবুর রস ১ চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ চা চামচ, ১টি ডিম, ৫ কাপ পানি, ধনে পাতার কুচি ১ চা চামচ।

প্রস্তুত প্রণালী : প্রথমে চুলায় একটি কড়াইতে পানি দিয়ে তাতে মাংস সেদ্ধ করতে দিন। পানি দুই কাপের মতো হয়ে আসলে নামিয়ে ভালো করে ছেকে নিতে হবে। পেঁয়াজ, রসুন ও আদাকুচি একসঙ্গে মাখিয়ে নিয়ে ভেজে বেরেস্তা করে নিতে হবে। আগে ছেকে নেয়া পানি চুলায় দিয়ে ডিম, কর্নফ্লাওয়ার ও লেবুর রস ছাড়া বাকী সকল উপকরণ একসঙ্গে মিশিয়ে নাড়তে থাকুন। এখন ডিম ও লেবুর রস ফাটিয়ে ধীরে ধীরে স্যুপে ঢেলে নিয়ে ভালো করে নাড়তে থাকুন। তারপর বেরেস্তা ঢেলে দেন। এবার উপরে ধনেপাতা ছিটিয়ে নামিয়ে ফেলুন।

আলুর পাকোড়া :

উপকরণ : ৩টি মাঝারি আকারের আলু, ৫০ গ্রাম ছোলার আটা, হাফ চামচ লাল মরিচের গুঁড়ো, ১/৪ চামচ ধনিয়ার গুঁড়ো, পরিমাণ মতো পানি ও তেল।

প্রক্রিয়া : আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়ে চিকন করে কেটে নিন আলুগুলো। তারপর লবণ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন এবং এই সময়ে অন্যান্য উপকরণ প্রস্তুত করুন। ঘণ্টাখানেক পর আলুগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। এখন প্যানে বা কড়াইতে তেল গরম করতে দিন। তারপর অল্প অল্প আলুর মিশ্রণ পাকোড়ার আকার করে গরম তেলে ছেড়ে দিয়ে ভালো করে ভেজে নিন।

ফলের কাস্টার্ড :

উপকরণ : ৪ কাপ দুধ, ২ কাপ লাল ও সবুজ আপেল কিউব কাট (অবশ্যই চিনি মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখবেন), ২-৩ টুকরো করে কাটা ১ কাপ সবুজ ও কালো আঙুর, ১ কাপ কলা কিউব কাট, ১ কাপ পাকা আম কিউব কাট, ১টি আনার, পরিমাণমতো প্লেন কেকের পাতলা স্লাইস, চেরি কুচি, পেস্তা, রঙিন মোরব্বা কুচি, স্ট্রবেরি ও আমন্ড।

প্রক্রিয়া : প্রথমে একটি পাত্রে কেকের স্লাইস পেতে রাখুন। তার উপর ১ কাপ দুধ ঢেলে দিয়ে আপেল ও কলা দেয়ার পর আবার ১ কাপ দুধ ঢালুন। এখন আঙুর, চেরি, আম ও আনার দিয়ে ফের ১ কাপ দুধ দিন। তারপর চেরি কুচি, পেস্তা বাদাম, কালো ও সবুজ আঙুরের টুকরো, রঙিন মোরব্বা দিয়ে এবার সাজিয়ে রাখুন।

নিউজ ট্যাগ: ইফতারের রেসিপি

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩