Logo
শিরোনাম

পাকিস্তানের সেমির স্বপ্নে কান্না মেখে দিল জিম্বাবুয়ে!

প্রকাশিত:শুক্রবার ২৮ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ৮৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

১৩০ রানের স্বল্প পুঁজি নিয়েও রীতিমতো পাকিস্তানকে কাঁদিয়ে ছেড়েছে জিম্বাবুয়ে। শুরুতে ব্যাট করতে নেমে পাকিস্তানের বোলিং তোপে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে এই রান তোলে ক্রেগ আরভিনের দল।

প্রথমে মনে হয়েছিল স্বল্প রানের টার্গে খুব সহজেই উতরে যাবে বাবর আজমের দল। কিন্তু মাঠের খেলাই যেখানে শেষ কথা সেখানে মনে হওয়ায় কিছু যায় আসে না।

ব্রাডস ইভান বাবর আজমকে ফেরানোর পর ব্লেসিং মুজারাবানি ফেরান রিজওয়ানকে। ভাঙনের পর হাল ধরার চেষ্টা করেন শান মাসুদ। লুক জংয়ের শিকার হয়ে ফেরেন ইফতেখার। শাদাব খানকে ফিরিয়েছেন সিকান্দার রাজা।

হায়দার আলির পর থিতু হওয়া শান মাসুদকেও ফেরান সিকান্দার। তারপর চলে মোহাম্মদ ওয়াসিমকে নিয়ে মোহাম্মদ নওয়াজের ম্যাচ বাঁচানোর চেষ্টা।


আরও খবর