Logo
শিরোনাম

পাকিস্তানের পুলিশ স্টেশনে টিটিপির হামলায় ৩ পুলিশ নিহত

প্রকাশিত:শনিবার ১৪ জানুয়ারি ২০২৩ | হালনাগাদ:সোমবার ৩০ অক্টোবর ২০২৩ | ৬২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশের পেশওয়ারে পুলিশ স্টেশনে রাতজুড়ে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এতে অন্তত তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আজ শনিবার জিও নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শহরের সুবুরবান এলাকার সারবান্দ পুলিশ স্টেশনে ঘুটঘুটে অন্ধকারে হাতবোমা দিয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। এতে ওই পুলিশ স্টেশনের ডিএসপি বাদাবর সর্দার হুসেইন এবং তার দুই রক্ষী নিহত হয়েছেন।

দেশটির সিনিয়র পুলিশ সুপার অপারেশন্স কাশিফ আফতাব আব্বাসী ওই পুলিশ স্টেশনে হাতবোমা ও স্নাইপার গান দিয়ে হামলার তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, সন্ত্রাসীরা দুই-তিন দিক থেকে হামলা শুরু করে। হামলায় ৬ থেকে ৮ জন সন্ত্রাসী অংশ নেয়। সেই সময় পুলিশ স্টেশনে ১২-১৪ জন পুলিশ ছিলেন।

কাশিফ আফতাব আব্বাসী জানান, সন্ত্রাসীরা পাঁচটি হাতবোমা ছোড়ে কিন্তু এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। বাকি চারটিকে নিষ্ক্রিয় করা হয়েছে। হামলার পর সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। সম্প্রতি পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার পরিমাণ বেড়েছে। 


আরও খবর