Logo
শিরোনাম

পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট দলে ফিরলেন শাকিব

প্রকাশিত:মঙ্গলবার ২৩ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ মার্চ ২০২৩ | ১০৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে নেওয়া হল শাকিব আল হাসানকে। দুই টেস্টের সিরিজের প্রথম টেস্টে ফিরলেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার। টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সময় চোট পেয়েছিলেন তিনি। পাকিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দলে রাখা হয়নি শাকিবকে।

প্রথম টেস্টের আগে যদিও শাকিবের চোট পরীক্ষা করা হবে। সেই পরীক্ষায় পাশ করলে তবেই খেলতে পারবেন তিনি। বাংলাদেশের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন বলেন, শাকিব প্রথম একাদশে সুযোগ পায় কি না সেটা দেখতে হবে। আমাদের দলে যারা রয়েছে, তারা যথেষ্ট ধারাবাহিক। তাদের উপস্থিতি পার্থক্য গড়ে দিতে পারে।

নিউজ ট্যাগ: শাকিব আল হাসান

আরও খবর