Logo
শিরোনাম

পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন কাল

প্রকাশিত:রবিবার ১০ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২১১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অনাস্থা ভোটে ইমরান খানের পতনের পর পাকিস্তানে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রস্তুতি নিয়েছে দেশটির পার্লামেন্ট। আজ রোববার পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, আগামীকাল সোমবার স্থানীয় সময় দুপুর ২টায় পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। 

আগামীকাল স্থানীয় সময় ১১টায় অধিবেশন শুরুর সম্ভাবনা আছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পার্লামেন্ট সচিবালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, আগ্রহীরা তাদের মনোনয়ন আজ দুপুর ২টার মধ্যে জমা দিতে পারবেন। এরপর, দুপুর ৩টার মধ্যে মনোনয়নপত্র বাছাই সম্পন্ন করা হবে।

এর আগে, গতকাল শনিবার রাতে দেশটির সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে ইমরানের বিপক্ষে ১৭৪টি ভোট পড়ে। পার্লামেন্টের ৩৪২ আসনের মধ্যে ইমরান খানের সরকারের পতনের জন্য ১৭২ জনের সমর্থনের প্রয়োজন ছিল।


আরও খবর