Logo
শিরোনাম

পাকিস্তানে খাদে পড়ল বাস, নিহত ২০

প্রকাশিত:শুক্রবার ১৮ নভেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১০৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাকিস্তানে ভয়াবহ এক বাস দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত আরও অন্তত ১৪ জন। দেশটির পুলিশ আজ শুক্রবার এই তথ্য জানিয়েছেন। খবর এনডিটিভির।

স্থানীয় পুলিশ কর্মকর্তা কাদিম হুসেইন বার্তা সংস্থা এএফপিকে বলেন, বৃহস্পতিবার সিন্ধু প্রদেশে জলাবদ্ধ খাদে মিনিবাসটি পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

তিনি বলেন, বাসের চালক রাস্তায় ডাইভারশনের চিহ্ন দেখতে পায়নি, এরপরেই বাসটি ২৫ ফুট গভীর খাদে পড়ে যায়।

সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হারে পাকিস্তান বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে। দেশটিতে জরাজীর্ণ মহাসড়ক এবং বেপরোয়া ড্রাইভিংকে এই দুর্ঘটনার জন্য দায়ী করা হয়।


আরও খবর