Logo
শিরোনাম

পাকিস্তানে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত-১৭

প্রকাশিত:শুক্রবার ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ৭১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পাকিস্তানে উত্তর-পশ্চিমাঞ্চলের সুড়ঙ্গ পথে একটি যাত্রীবাহী বাস সঙ্গে দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন যাত্রী নিহত হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোরে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় জরুরি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

উদ্ধার কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, আমরা হতাহতদের কোহাটের একটি হাসপাতালে নিয়ে এসেছি।প্রচার হওয়া টিভি ফুটেজে ধ্বংস হওয়া বাসের ছবি দেখা গেছে।প্রদেশের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান মর্মান্তিক এ দুর্ঘটনার জন্য গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।দুর্বল সড়ক অবকাঠামো ও ট্র্যাফিক আইন অমান্য করার কারণে পাকিস্তানে সচারাচর মারাত্মক দুর্ঘটনা ঘটে।


আরও খবর