Logo
শিরোনাম

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত

প্রকাশিত:শনিবার ১০ এপ্রিল ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ২০২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা ভাইরাস সংক্রমণ বেড়ে যাওয়ায় পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের আসছে বাংলাদেশ সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। যৌথভাবে এমনটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরি সংবাদিকদের জানান, পরিস্থিতির উন্নতি হলে নতুন সূচিতে সিরিজটি আয়োজন করতে চান তারা।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আমরা পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। যেকোনো একটা সুবিধাজনক সময়ে সিরিজ আয়োজন করার পরিকল্পনা রয়েছে এবং সেভাবেই কথাবার্তা হচ্ছে। যখনই একটা আন্তর্জাতিক দলকে হোস্ট করার মতো পরিস্থিতি অনুকূলে মনে করব তখনই আমরা করে ফেলব।

এর আগে একটি চার দিনের ম্যাচ ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে রোববার বাংলাদেশে আসার কথা ছিল পাকিস্তান যুবাদের। দেশে কোভিড-১৯ এর সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে গত সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন দেয় বাংলাদেশ সরকার। তাতে পাকিস্তানের দলটির সফর পিছিয়ে যায় ছয় দিন।


আরও খবর