Logo
শিরোনাম

অ্যামাজন প্রাইমে অভিষেক হতে চলেছে সোনাক্ষির

প্রকাশিত:মঙ্গলবার ২৬ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ১৭৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

৩৩ বছর কেটে গেছে বলিউডের দাবাং গার্ল সোনাক্ষি সিনহার। বছর দুয়েক আগে নোটবুক অভিনেতা জহির ইকবালের সঙ্গে প্রেমের গুঞ্জনে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি। যদিও সে গুঞ্জন ধোপে টেকেনি। বলে রাখা ভালো, সালমান খানের অন্যতম ঘনিষ্ঠ বন্ধুর ছেলে জহির। জহির ও সোনাক্ষির সিনেমা-মেন্টর সালমান। এভাবে কত সূত্র ধরে যে দুজনের সম্পর্কের গল্প লেখা হয়েছিল পত্রিকা ও সামাজিক পাতায়।

সে যা-ই হোক, ২০১৯ সালে মুক্তি পেয়েছিল সোনাক্ষি সিনহা অভিনীত কলঙ্ক সিনেমা। সে সময় সিনেমার প্রচারণায় ব্যস্ত ছিলেন এ সুন্দরী। একটি প্রচারণামূলক আয়োজনে তাঁকে জহিরের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে সরাসরি প্রশ্ন করা হয়। আর সোনাক্ষির স্মার্ট উত্তর ছিল, কখন এটি হয়নি? এ নিয়ে ভাবার কিছু নেই। কারণ, সত্যি বলছি, যদি এ নিয়ে কোনো কিছু বলার থাকত, তাহলে আমিই সে সম্পর্কে বলা প্রথম ব্যক্তি হতাম। আমি তো অপেক্ষা করছি (হাসি)। আমি ভালোবাসার জন্য অপেক্ষা করছি; কোনো সুন্দর রাজপুত্র আসবে, সে অপেক্ষায় রয়েছি। কিন্তু এখনো কেউ আসেনি। আর যখন সেটা হবে, আমি মনে করি, আমিই সবচেয়ে খুশি হব।

এরপর দীর্ঘদিন কেটে গেল, নতুন প্রেমের গুঞ্জনে খবরের শিরোনাম হননি সোনাক্ষি সিনহা। তবে সাম্প্রতিক খবর, স্বপ্নের ফ্ল্যাট কিনেছেন এ চিত্রনায়িকা। মিশন মঙ্গল, রাউডি রাঠোর, সন অব সরদারসহ বেশ কিছু সুপারহিট সিনেমার অভিনেত্রী সোনাক্ষি সিনহা মুম্বাইয়ের বান্দ্রায় ৪-বিএইচকে (চার বেডরুম, একটি হল ও একটি কিচেন) ফ্ল্যাট কিনেছেন। আর এই ফ্ল্যাট কিনেছেন নিজের রোজগারের অর্থে।

খুব শিগগিরই ডিজিটাল দুনিয়ায় সোনাক্ষি সিনহার অভিষেক হতে চলেছে। অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে তাঁর অভিনীত ক্রাইম থ্রিলার রীমা কাগতি। এতে আরো অভিনয় করেছেন গুলশান দেবাইয়া, সোহম শাহ ও বিজয় ভার্মা। সিরিজটি প্রযোজনা করেছে এক্সেল মুভিস ও টাইগার বেবি ফিল্মস।

এ ছাড়া সোনাক্ষিকে আগামীতে অজয় দেবগন অভিনীত ভুজ : দ্য প্রাইড অব ইন্ডিয়া সিনেমায় দেখা যাবে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, শারদ কেলকর, এমি ভির্ক ও দক্ষিণী অভিনেতা প্রণীতা সুভাষ।

নিউজ ট্যাগ: সোনাক্ষি সিনহা

আরও খবর