
সম্প্রতি ঘোষিত
২০২০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ১১ ক্যাটাগরিতে পুরস্কৃত হয়েছে গাজী রাকায়েতের
পরিচালনায় নির্মিত সিনেমা ‘গোর’।
সরকারি অনুদানে
নির্মিত সিনেমাটি দেশের পাশাপাশি বিশ্বব্যাপী দেখছেন দর্শক। আমেরিকার তিনটি ডিজিটাল
প্লাটফর্মে প্রকাশ হয়েছে ছবিটি। নতুন খবর হলো সিনেমাটি শিগগিরই আন্তর্জাতিক প্লাটফর্ম
‘অ্যামাজান প্রাইমে’ প্রকাশ হচ্ছে এটি।
এ নিয়ে বেশ উচ্ছ্বসিত
পরিচালক। তিনি বলেন, বাংলাদেশের একটি সিনেমা বিশ্বের বিভিন্ন দেশের দর্শক দেখছেন এটি
অবশ্যই ভালো খবর। আশা করছি আন্তর্জাতিক অঙ্গনে সিনেমাটি আরও গ্রহণযোগ্যতা পাবে।
পরিচালনার পাশাপাশি এটির কেন্দ্রীয় একটি চরিত্রে তিনি অভিনয়ও করেছেন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন- আশিউল আলম, মৌসুমী হামিদ প্রমুখ।

