Logo
শিরোনাম

অভিমান করে সেতু থেকে নদীতে লাফ, ৩ ঘণ্টার পর মিললো লাশ

প্রকাশিত:শনিবার ১৯ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২১৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রবাসে থাকা মায়ের সঙ্গে অভিমান করে সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে মানিকগঞ্জ সিংগাইরে শহিদ রফিক সেতু (ধল্লা সেতু) এলাকায় ঘটনাটি ঘটে। ওই যুবকের নাম রিয়াজ হোসেন (২০)।

তিন ঘণ্টা চেষ্টার পর শুক্রবার সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ধলেশ্বরী নদী থেকে তার লাশ উদ্ধার করেন। রিয়াজ হোসেন উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর (খানপাড়া) এলাকার আমিরুল ইসলাম খোকনের ছেলে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে প্রবাসে থাকা মায়ের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়। সে সময় তাদের ঝগড়া হয়। সে অভিমানে বিকালে উপজেলার ধল্লা এলাকার শহিদ রফিক সেতু থেকে আত্মহত্যার জন্য সে লাফ দেয়। পরে ধল্লা পুলিশ ফাঁড়ির সদস্যরা ও সিঙ্গাইর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তিন ঘণ্টা চেষ্টার পর ধলেশ্বরী নদীতে থেকে তার লাশ উদ্ধার করেন।

সিঙ্গাইর থানার ওসি শফিকুল ইসলাম মোল্লা বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


আরও খবর

হাসপাতালের লিফট ছিঁড়ে আহত ৭

শনিবার ০৭ জানুয়ারি ২০২৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

বৃহস্পতিবার ২৯ ডিসেম্বর ২০২২