Logo
শিরোনাম

অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবে ৭৫ জনের মৃত্যু

প্রকাশিত:সোমবার ২২ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৭৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

লিবিয়া উপকূল থেকে ইতালির উদ্দেশে যাত্রাকরা নৌকা-ডুবে ৭৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এছাড়াও জীবিত উদ্ধার করা হয়েছে আরও ১৫ জনকে। শনিবার (২০ নভেম্বর) এক বিবৃতিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এমন তথ্য দিয়েছে। তবে মৃতদের মধ্যে বাংলাদেশি কেউ আছে কি না; সে তথ্য জানাতে পারেনি আইওএম।

এতে বলা হয়, গত সপ্তাহের শেষদিকে লিবীয় উপকূলে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে অনুপ্রবেশের সময় সাগরে নৌকা-ডুবে এই প্রাণহানি ঘটেছে। যাদের উদ্ধার করা হয়েছে, তাদেরকে লিবিয়ার জুওয়ারা বন্দরে নেওয়া হয়েছে। সাগরের মৎস্যজীবীরা তাদের উদ্ধার করেছেন।

শনিবার ভূমধ্যসাগর থেকে কয়েক ডজন শিশুসহ ৪২০ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড। এক বিবৃতিতে দেশটির উপকূলরক্ষীরা বলছেন, সিসিলির দক্ষিণাঞ্চলের ছোট্ট দ্বীপ লাম্পাডুসায় মোটরবোটে ৭০ জনকে নিরাপদে আনা হয়েছে।

 


আরও খবর