Logo
শিরোনাম

‘অভাগ্য’ জীবনে ফেরার এক গল্প

প্রকাশিত:বৃহস্পতিবার ২৫ আগস্ট ২০২২ | হালনাগাদ:বুধবার ০৮ নভেম্বর ২০২৩ | ২৭৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

স্ত্রী-মেয়ে আর সালমানকে নিয়ে বাইরে হাসিখুশি মানুষটির নাম সবুজ। সংসারে কর্মক্ষম মানুষ এই সবুজ। তবে সালমানের উপর নির্ভর করে যে আয় হয় তা দিয়ে উর্ধ্বগতির এই বাজারে সংসার চালিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে। প্রযুক্তির ছোঁয়া লেগেছে মানুষের হাতে তাই এখন আর বানর খেলা কিংবা ভাগ্য গণনার উপর খুব একটা বিশ্বাস নেই তাদের। তারপরও সামান্য আয় আর সংসারের নিত্যদিনের কলহ নিয়েই বয়ে চলে সবুজের জীবন। বানর খেলা দেখিয়ে মানুষকে হাসিয়ে বিনোদন দেওয়া সবুজের জীবন থেকে হারিয়ে গেছে সব হাসি। এ গল্প যেন নিম্নবিত্ত ও মধ্যবিত্তের জীবনমান রচিত হয়েছে।

নাটকের একটি দৃশ্যে দেখা গেছে অসহনীয় গরমের মাঝে বানর খেলা দেখাতে গিয়ে অসুস্থ হয়ে পরে সবুজ। ওখানের উপস্থিত লোকজন তাকে নিয়ে যায় চিকিৎসকের কাছে। চিকিৎসক রোগিকে পরামর্শ দেয় শুধু মানুষকে হাসালে হবে না নিজের জন্য নিজেকে হাসতে হবে, মন ভালো রাখতে হবে। এরপর অপর এক দৃশ্যে দেখাযায় সবুজ হাসির জন্য চেষ্টা করে কিন্তু হাসির বদলে চলে আসে কান্না। সবুজের মাথায় উঁকি দেয় নানা কুমন্ত্রণা, ভাবনায় আসে সংসার ছেড়ে পালিয়ে যাওয়া কিংবা নিজেকে শেষ করে দেওয়ার মত আরো অনেক কিছু। এই ভাবনার মাঝে বিচ্ছেদ ঘটায় সালমান। সে সবুজের সামনে এসে এমন সব কর্মকাণ্ড করতে থাকে যার ফলে প্রাণ খুলে হাসতে শুরু হবে সবুজ।

প্রশ্ন আসতেই পারে কে এই সালমান এ জন্য অবশ্যই দেখতে হবে আলিফ ইন্টারটেইনমেন্ট এর ব্যানরে মোঃ রুবেল শেখ এর রচিত ও এস এম মনিরের চিত্রনাট্য ও পরিচালনা নাটক অভাগ্য। নাটকটিতে অভিনয় করেছেন- রানা মল্লিক, চমক তারা, নিধি(শিশু শিল্পি), মোঃ হারুন অর-রশিদ, মোঃ আলম হোসেন। চিত্রগ্রহণে ছিলেন সাইদুল ইসলাম। নাটকটিতে প্রধান সহকারি পরিচালক হিসেবে ছিলেন রহমান রাহুল, আবহ সংগীত হেদায়েতুননেসা রিমু (ইন্ডিয়া) আর সুরও কণ্ঠ দিয়েছেন  মোঃ মানিক সাহ, সংগীতায়োজনে ছিলেন  অনুপ সরকার। নাটকটি উপভোগ করতে চাইলে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাত (৭) টায় ঘুরে আসুন আলিফ ইন্টারটেইনমেন্ট এর ইউটিউব চ্যানেলে।

নাটকটি দেখতে ক্লিক করুন

নিউজ ট্যাগ: অভাগ্য নাটক

আরও খবর