Logo
শিরোনাম

অটোরিকশাচালকের ৭০০ টাকা নেওয়া ৩ পুলিশ সদস্য বরখাস্ত

প্রকাশিত:শনিবার ০৮ মে ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ২১ নভেম্বর ২০২৩ | ১৭৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহের ভালুকা উপজেলায় শামীম নামে এক অটোরিকশাচালকের কাছ থেকে সারারাতের আয় ছয়শ টাকাসহ মোট সাতশ টাকা নেওয়ার অভিযোগে তিন পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ শনিবার পুলিশ সদর দপ্তরের এআই‌জি (গণমাধ্যম ও জনসংযোগ) মো. সো‌হেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি পোস্টের বিষয়ে বাংলাদেশ পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ শাখার দৃষ্টি আকর্ষণ করে সচেতন এক নাগরিক একটি বার্তা পাঠান।

ওই বার্তায় উল্লেখ করা হয়, এক অটোরিকশাচালকের সারারাতের আয় ৬০০ টাকা নিয়ে নিয়েছে দায়িত্বরত পুলিশ সদস্য।

অভিযোগটি গুরুতর হওয়ায় গণমাধ্যম ও জনসংযোগ শাখা তাৎক্ষণিক বার্তাটি সংশ্লিষ্ট ইউনিট কমান্ডারদের কাছে পাঠিয়ে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে। সং‌শ্লিষ্ট সবার সঙ্গে যোগা‌যোগ ক‌রে জানা যায়, উল্লিখিত ঘটনাস্থলে নিকটবর্তী হাইওয়ে ফাঁড়ির তিনজন সদস্য দায়িত্বরত ছিলেন। এই ঘটনা পরে একাধিক জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

তিনি আরও বলেন, গণমাধ্যম ও জনসংযোগ শাখার বার্তার প্রেক্ষিতে গাজীপুর হাইওয়ে রিজিয়নের কমান্ডার আলী আহমদ খান বিষয়টি তদন্তের জন্য তাৎক্ষণিক একটি তদন্ত কমিটি গঠন করেন। একইসঙ্গে অভিযুক্ত তিন সদস্যকে তাৎক্ষণিক এক অফিস আদেশে সাময়িক বরখাস্ত করে তাদেরকে হাইওয়ে পুলিশের মাঠ পর্যায়ের কার্যক্রম থেকে অব্যাহতি দিয়ে হাইওয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

নিউজ ট্যাগ: পুলিশ বরখাস্ত

আরও খবর