Logo
শিরোনাম

অতিরিক্ত সচিবের ২৯ বই: বাতিল হলো বিতর্কিত তালিকা

প্রকাশিত:সোমবার ২৯ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৬০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে বই কেনা প্রকল্পের ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা বাতিল করা হয়েছে। পরবর্তী অর্থবছরে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক প্রকল্পের বই কেনা হবে।

সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন সচিব কে এম আলী আজম।

তিনি বলেন, এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। পরবর্তী অর্থবছর থেকে লেখকের নামে না কিনে বিষয়ভিত্তিক বই কেনা হবে।

সরকারি কর্মকর্তাদের ‌জ্ঞানচর্চা ও পাঠাভ্যাস বাড়ানোর জন্য বই কিনতে ১ হাজার ৪৭৭টি বইয়ের তালিকা করা হয়। সেই তালিকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামেরই ২৯টি বই স্থান পেয়েছিল। সমালোচনার মুখে সেই বিতর্কিত তালিকায় বাতিল করা হলো।


আরও খবর