
নরসিংদীর বড়
বাজারে আনাসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় থেকে দুটি শর্টগান ও ১০ রাউন্ড
গুলি ছিনতাইয়ের ঘটনা সোমবার রাত দেড়টার দিকে ঘটেছে।
সূত্র জানিয়েছে,
পাহারারত অবস্থায় একদল ছিনতাইকারী আনসার সদস্যদের ওপর আকস্মিকভাবে আক্রমণ করে এবং অস্ত্রের
মুখে জিম্মি করে দুই আনসার সদস্যদের কাছে থাকা শর্টগান ও ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নিয়ে
পালিয়ে যায়।
নরসিংদী আনসার ক্যাম্পের জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ বলেন, প্রশাসনের সঙ্গে কথা হয়েছে, তারা তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।এ ঘটনার পর নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

