Logo
শিরোনাম

অস্ট্রেলিয়ার নতুন ওয়ানডে অধিনায়ক প্যাট কামিন্স

প্রকাশিত:মঙ্গলবার ১৮ অক্টোবর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৩৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের নতুন ওয়ানডে অধিনায়ক করা হয়েছে প্যাট কামিন্সকে। গত মাসে অ্যারন ফিঞ্চ দলটির পঞ্চাশ ওভারের ক্রিকেট থেকে অবসর নিলে তার পরিবর্তে এবার এই পেসারকে দলনেতা করা হলো।

কামিন্স অধিনায়ক হলেও তিনি যদি বিশ্রামে থাকেন তবে দলের নেতৃত্বে অনেককেই দেখা যেতে পারে। অজি টেস্ট দলেরও অধিনায়ক এই ডানহাতি। ফলে এখন থেকে তাকে দুটি দলের নেতৃত্ব দিতে হবে। তবে ২০২৩ বিশ্বকাপে যাওয়ার আগে তিনি হয়তো বেছে বেছে ওয়ানডে খেলবেন।

কামিন্স ছাড়াও নেতৃত্বে আসার জন্য অনেকেই ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন বর্তমান সহ-অধিনায়ক অ্যালেক্স ক্যারি, ক্যারি গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরে ফিঞ্চ ইনজুরিতে পড়লে নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়া ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শের মতোর অভিজ্ঞরাও এ তালিকায় ছিলেন।

তবে শেষ পর্যন্ত কামিন্সেই ভরসা রাখল অস্ট্রেলিয়া। যদিও তিনি প্রথমে অতিরিক্ত চাপের কারণে ওয়ানডের নেতৃত্বে আসতে চাননি।


আরও খবর