Logo
শিরোনাম

অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ

প্রকাশিত:শুক্রবার ২৫ মার্চ ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৪৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

লক্ষ্যটা খুব বড় নয়। কিন্তু বাংলাদেশের বোলিং শক্তিটা সবসময়ই ভালো। তাদের ওপর ভর করেই অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ। জেতার পথটা যদিও এখনও অনেক দূরে। তবে বিশ্বকাপের সবচেয়ে শক্তিশালী দলকে ভালোই চাপে রেখেছে নিগার সুলতানা জ্যোতির দল।

নারী বিশ্বকাপের ম্যাচে ওয়েলিংটনে শুক্রবার টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। আগে ব্যাট করে স্কোরকার্ডে জমা করে ১৩৫ রান। জবাব দিতে নেমে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০৭ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছে অস্ট্রেলিয়া।

অজিদের ২২ রানে এলিসা হিলিকে সাজঘরে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সালমা খাতুন। ২২ বলে ১৫ রান করে ডিপ স্কয়ারে দাঁড়িয়ে থাকা জাহানারা আলমের হাতে ক্যাচ দেন হিলি। তিন নম্বরে খেলতে নামা অধিনায়ককে শূন্য রানেই সাজঘরে ফেরান সালমা। ৮ বল খেলেও কোনো রান করতে পারেননি তিনি, হয়েছেন বোল্ড।

২৩ বলে ৭ রান করা রিচেল হেইন্সকেও আউট করেন সালমা। তাকে ক্যাচ বানান ফারজানা হকের। পরে তানিলা ম্যাকগ্রাকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন নাহিদা আক্তার। এরপরই অবশ্য জুটি গড়ে ফেলেন বেথ মনি ও অ্যাশলে গার্ডনার।


আরও খবর