Logo
শিরোনাম

অস্ত্র-মাদকসহ শাহআলীর শীর্ষ সন্ত্রাসী আটক

প্রকাশিত:বুধবার ২৭ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৯৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর শাহআলী এলাকা থেকে অস্ত্র, মাদকদ্রব্য ও জালনোটসহ শীর্ষ সন্ত্রাসী মাহমুদুল হাসানকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।

গোপন তথ্যের ভিত্তিতে সোমবার (২৫ এপ্রিল) রাজধানীর শাহআলী থানাধীন দিয়াবাড়ি ঘাট এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী মাহমুদুল হাসানকে (৪১) গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৬ এপ্রিল) র‌্যাব-৪ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিআইজি মোজাম্মেল হক বলেন, গ্রেফতার সন্ত্রাসী মাহমুদুল হাসান এলাকায় দীর্ঘদিন ধরেই চাঁদাবাজী, মাদক বিক্রিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। অভিযানে মাহমুদুল হাসানের কাছ থেকে ১ টি বিদেশি পিস্তল, ১ টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ১ টি হরিণের চামড়া, ১ টি প্রাইভেটকার, ১০৫ পিস ইয়াবা, জালটাকা এবং নগদ ২ লাখ ৮৫ হাজার ৫৩৫ টাকাসহ চাঁদাবাজির বিভিন্ন নথিপত্র জব্দ করা হয়।

মোজাম্মেল হক আরও বলেন,গ্রেফতার মাহমুদুল হাসান বিগত ২০০৪ সালে কাফরুল থানাধীন এলাকায় একে-৪৭ রাইফেল নিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিল। বিভিন্ন থানায় তার নামে একাধিক মাদক, অস্ত্র ও চাঁদাবাজির মামলা রয়েছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র, মাদক, জালটাকা এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইনে পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আরও খবর