Logo
শিরোনাম

অস্কারে আমন্ত্রণ পাননি রেচেল

প্রকাশিত:বুধবার ২৩ মার্চ ২০২২ | হালনাগাদ:সোমবার ০২ অক্টোবর ২০২৩ | ১০১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অস্কারে সেরা ছবির জন্য মনোনীত হয়েছে ওয়েস্ট সাইড স্টোরি, কিন্তু ছবির নায়িকা রেচেল জেগলারকে অস্কার অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি। ছবিটির অন্যতম প্রধান চরিত্র মারিয়ার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। ২৭ মার্চ রোববার অস্কার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে কেন তাঁকে আমন্ত্রণ করা হয়নি, এ প্রসঙ্গে কোনো মন্তব্য করেনি অস্কার কর্তৃপক্ষ।

লালগালিচায় জেগলারের সাজপোশাক কী হবে? ইনস্টাগ্রামে এক ভক্তের এমন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, অনেক চেষ্টা করলাম, কিন্তু ঘটনাটি বোধ হয় এবার আর ঘটছে না। আমাকে বাসার সোফায় বসেই অনুষ্ঠান দেখতে হবে। তবে আমি গর্বিত কারণ, তিন বছর আগে অক্লান্ত পরিশ্রম করেছিলাম ছবিটার জন্য।

একাডেমি অ্যাওয়ার্ডসে ওয়েস্ট সাইড স্টোরি সাতটির বেশি পুরস্কারের জন্য প্রস্তুত। পাশাপাশি মনোনয়নের তালিকায় আরও রয়েছে দ্য পাওয়ার অব দ্য ডগডুনওয়েস্ট সাইড স্টোরির জন্য স্টিভেন স্পিলবার্গ সেরা পরিচালক হিসেবে মনোনয়ন পেয়েছেন। এ ছাড়া সাউন্ড, সিনেমাটোগ্রাফি, পোশাক, প্রোডাকশন ডিজাইন ও পার্শ্বচরিত্রের সেরা অভিনয়শিল্পী হিসেবে আরিয়ানা ডিবোস পেয়েছেন মনোনয়ন।

রেচেল জেগলার অবশ্য এখনো আশা ছাড়েননি। তিনি বলেছেন, আমি এখনো আশা ছাড়িনি। আশা করি শেষ মুহূর্তে কোনো অলৌকিক ঘটনা ঘটবে এবং আমি ব্যক্তিগতভাবে আমাদের ছবির সাফল্য উদ্‌যাপন করতে পারব। কিন্তু কখনো কখনো এমন হয়। তিনি আরও বলেন, ধাক্কা এবং ক্ষোভের জন্য ধন্যবাদ, আর আমি হতাশও। তবু ঠিক আছে। আমি আমাদের সিনেমাটা নিয়ে গর্বিত।

দুই বছরের কিছু আগে একাডেমি কর্তৃপক্ষ অস্কারে সেরা ছবির যোগ্যতার জন্য নতুন বৈচিত্র্য এবং অন্তর্ভুক্তির মান ঘোষণা করে। নতুন সেই মান অনুসারে ছবিকে হতে হবে পর্দায় উপস্থাপনযোগ্য, থিম এবং বর্ণনা হতে হবে সৃজনশীল, সৃজনশীল নেতৃত্ব দেখাতে হবে, যা শ্রোতার রুচির উন্নতি করবে। নতুন এসব মান অনুসারে এবারই প্রথম অনুষ্ঠান।


আরও খবর