Logo
শিরোনাম

অর্জুন কপূরের সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন মালাইকা

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ মে ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৫৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দিন আগে তাঁদের বিচ্ছেদের গুজবেও তোলপাড় হয়েছিল টিনসেল নগরী। সে সব পেরিয়ে এ বার কি নিজের থেকে বয়সে অনেকটাই ছোট অর্জুন কপূরের সঙ্গে সাত পাক ঘুরতে চলেছেন মালাইকা অরোরা? অভিনেত্রীর কথায় যেন তারই ইঙ্গিত।

গত কয়েক বছর ধরেই সম্পর্কে অর্জুন এবং অভিনেতা আরবাজ খানের প্রাক্তন স্ত্রী মালাইকা। আরবাজের সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্যে বিচ্ছেদের পর থেকেই অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে দেদার আলোচনা বলিপাড়ায়। সম্পর্কের কথা কখনও লুকোননি মালাইকা-অর্জুনও। নেটমাধ্যমে তাঁদের ছবি-ভিডিয়োই তার প্রমাণ। তবে বিয়ে বা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এর আগে কোনও দিনই মুখ খোলেননি দুজনের কেউই।

এত দিন পরে এই প্রথম বিয়ের ইঙ্গিত মালাইকার কথায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, আমাদের সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, আমরা আগামীতে একসঙ্গে কাটাতে চাই। তা নিয়ে নিজেদের কোনও ধন্দ নেই। আমরা এখন যেখানে দাঁড়িয়ে, তাতে দুজনেই ভবিষ্যৎ নিয়ে ভাবনাচিন্তা করছি। তা নিয়ে নিয়মিত আলোচনাও করছি। নিজেদের সম্পর্কের পরিণতি নিয়ে আমাদের ভাবনাগুলোও এক। আগামীতে একসঙ্গে কাটানো একটা সুন্দর জীবন চাই দুজনেই। আমি ওর সঙ্গেই বুড়ো হতে চাই!

মালাইকার দাবি, অর্জুনের সঙ্গে এই সম্পর্কে নিজেকে খুব নিরাপদ লাগে তাঁর। একে অন্যের প্রতি টান, ভালবাসা সেই সম্পর্কের পুরোটা জুড়ে রয়েছে। তাঁরা প্রত্যেকটা দিন কাটান গভীর প্রেমে। তবে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে এখনই এর বেশি আর কিছু বলতে নারাজ অভিনেত্রী।


আরও খবর