Logo
শিরোনাম
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত:সোমবার ২৬ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৫৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে দুরন্ত পারফরম্যান্স দেখালেন বাংলাদেশের মেয়েরা। পুরো আসরে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হলো দেশের কন্যারা। নাটকীয় ও শ্বাসরুদ্ধকর ফাইনালে আয়ারল্যান্ডকে ৭ রানে হারিয়েছে নিগার সুলতানার বিগ্রেড।

জয়ের জন্য ১২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১১৩ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। গ্রুপ পর্বে এর আগে বাংলাদেশের মেয়েদের কাছে ১৪ হার মেনেছিল আইরিশ মেয়েরা। কিন্তু ফাইনালে তার প্রতিশোধ নিতে পারল না ইউরোপের দলটি।

টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে ফারজানা হকের (৬১) ফিফটিতে ৮ উইকেট হারিয়ে ১২০ রানের পুঁজি গড়ে বাংলাদেশ। ২১ রান যোগ করেন রুমানা আহমেদ। আয়ারল্যান্ডের হয়ে তিনটি উইকেট নেন লরা ডেলানি। দুটি করে উইকেট নেন কারা মারে ও আরলেন কেলি।


আরও খবর