Logo
শিরোনাম

অপহরণের ৯ দিন পর স্কুলছাত্রীকে উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত:বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২০৩০জন দেখেছেন
Image

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী চাটখিল উপজেলা থেকে অপহরণের ৯দিন এক মাদরাসা ছাত্রীকে (১৫) উদ্ধার করে পুলিশ। একই সময় অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত শাখায়েত হোসেন ওরফে জিহাদ (২৫) উপজেলার লামচর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে আজ সকাল ৯টার দিকে চাটখিল পৌরসভার ৪নম্বর ওয়ার্ড থেকে ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারীকে আটক করে পুলিশ।

চাটখিল পুলিশ জানায়, গত ১৪ সেপ্টেম্বর উপজেলার ৮ নং নোয়াখলা ইউনিয়নের তালতলা মাদ্রাসার সামনে রাস্তার উপর থেকে

জিহাদ নামে এক যুবক দশম শ্রেণির এক মাদরাসা ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। পরে বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় চাটখিল পৌরসভার ৪ নম্বর ওর্য়াড থেকে অপহৃত মাদরাসা ছাত্রীকে উদ্ধার করে পুলিশ।

নোয়াখালী পুলিশ পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতারকৃত দেখিয়ে  নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।


আরও খবর

ভাসানচর পরিদর্শনে ৪ দেশের রাষ্ট্রদূত

শুক্রবার ১৭ ফেব্রুয়ারি ২০২৩