Logo
শিরোনাম

‘ওমরায় যেতে বুস্টার ডোজের প্রশ্ন আসবে না’

প্রকাশিত:বুধবার ০১ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ১৮৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ওমরা পালনে আগ্রহী ব্যক্তিদের করোনার প্রতিরোধে টিকার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সিনোফার্ম অনুমোদনের পর বুস্টার ডোজের প্রশ্ন আসবে না বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। তিনি বলেন, ওমরা পালনে সিনোফার্মের টিকা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটেছে।

সৌদি কর্তৃপক্ষ সিনোফার্ম অ্যাকসেপ্ট করছে। যখন সিনোর্ফাম অনুমোদন দেয়নি তখন ছিল বুস্টার ডোজের কথা। কিন্তু যে মুহূর্তে সিনোর্ফাম অনুমোদন দিয়েছে তখনতো বুস্টার ডোজের প্রশ্ন আসবে না।

বুধবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে "এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং (ভার্সন-২) এর আওতায় অনলাইন রিজার্ভেশন সিস্টেম ও হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমের" উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী একথা বলেন।

ওমরা নিয়ে আমাদের ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষজন অপেক্ষায় আছে। ওমরা বিষয়ে ভ্যাকসিন নিয়ে একটি কথাবার্তা চলছে সর্বশেষ কি আপডেট আছে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে হজ এ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের একটি ওয়েবিনার ছিল সেখানে আমি অংশ নিয়েছিলাম। সেখানে প্রশ্নটা এসেছিল, সৌদি কর্তৃপক্ষ সিনোর্ফামকে অনুমোদন দেয়নি। আমাদের দেশের অনেক লোক সিনোর্ফামের টিকা নিয়েছে। পরবর্তীকালে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট সংস্থা হজ মিশনে যারা আছেন তাদের যোগাযোগের মাধ্যমে সৌদি কর্তৃপক্ষ সিনোর্ফামকে অ্যাকসেপ্ট করছে।

সৌদি কর্তৃপক্ষ তো বুস্টার ডোজের কথা বলছে এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, না, বুষ্টার ডোজ আগে বলছিল। যখন সিনোফার্ম অনুমোদন করে নাই তখন ছিল বুস্টার ডোজ। যে মুহূর্তে সিনোফার্ম অনুমোদন করা হয়েছে তখন তো আর বুস্টার ডোজের প্রশ্ন আসবে না। 

পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব আলী, মোকাম্মেল হোসেন।


আরও খবর