Logo
শিরোনাম
এএইচএফ কাপ হকি টুর্নামেন্ট

ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

প্রকাশিত:শুক্রবার ১৮ মার্চ ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টানা তিন ম্যাচ জিতে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছিল বাংলাদেশ। এবার চতুর্থ ম্যাচে ওমানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো লাল-সবুজের জার্সিধারীরা।

আজ বৃহস্পতিবার এএইচএফ কাপ হকির গ্রুপ পর্বে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বাংলাদেশ ৩-২ গোলে হারিয়েছে ওমানকে। সেমিফাইনালে বাংলাদেশ খেলবে 'এ' গ্রুপের রানার্সআপ দলের সঙ্গে। 

শুরুতে গোল করে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু পর পর দুই গোল হজম করে পিছিয়ে পড়ে। এরপর শেষ কোয়ার্টারে মাত্র ২ মিনিটের ব্যবধানে ২ গোল করে নাটকীয় জয় তুলে নেয় তারা। ম্যাচে হ্যাটট্রিকের দেখা পান বাংলাদেশের খোরশেদুর রহমান।


আরও খবর