Logo
শিরোনাম

ওবায়দুল কাদের হাসপাতাল ছেড়েছেন

প্রকাশিত:রবিবার ২৬ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ১৪১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
ওবায়দুল কাদের সুস্থ হয়ে উঠেছেন। তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাঁর শারীরিক কোনো সমস্যা নেই

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসা শেষে ১২ দিন পর আজ রোববার সকালে তিনি হাসপাতাল ছাড়েন।

হাসপাতাল ছাড়ার তথ্য নিশ্চিত করেছেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক মো. শারফুদ্দিন আহমদ জানান, ওবায়দুল কাদের সুস্থ হয়ে উঠেছেন। তাঁর রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। তাঁর শারীরিক কোনো সমস্যা নেই। আজ সকাল ১০টার দিকে ওবায়দুল কাদেরকে ছাড়পত্র দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

অসুস্থ হওয়ার পর ওবায়দুল কাদেরকে ১৪ ডিসেম্বর সকালে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি হাসপাতালের ৩১২ নম্বর ভিআইপি কেবিনে চিকিৎসাধীন ছিলেন। বুকে ব্যথা নিয়ে ১৪ ডিসেম্বর বিএসএমএমইউ হাসপাতালে গিয়েছিলেন ওবায়দুল কাদের। পরে তাঁর ব্যথা কমে যায়। ওবায়দুল কাদেরের চিকিৎসায় বিএসএমএমইউর উপাচার্যের নেতৃত্বে ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।

২০১৯ সালের মার্চে ওবায়দুল কাদের গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউর করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি হয়েছিলেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর এনজিওগ্রামে তাঁর করোনারি ধমনিতে তিনটি ব্লক পেয়েছিলেন চিকিৎসকেরা, যার মধ্যে একটি অপসারণ করা হয়। এরপর তাঁকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুই মাসের বেশি সময় ধরে তাঁর চিকিৎসা চলে।

নিউজ ট্যাগ: ওবায়দুল কাদের

আরও খবর