Logo
শিরোনাম

অন্তঃসত্ত্বা ক্যাটরিনা কাইফ!

প্রকাশিত:বুধবার ১৩ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৪৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

তবে কি অন্ত:সত্ত্বা ক্যাটরিনা কাইফ- এমন প্রশ্ন এখন বলিউড জুড়ে। গত বছরের ৯ ডিসেম্বর বিয়ে হয় ক্যাটরিনার। স্বামী ভিকি কৌশলের সাথে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে গোপনে বিয়ে করেন তারা। এই মুহূর্তে ভক্তদের অনুমান, ক্যাটরিনা হয়তো অন্তঃসত্ত্বা। সম্প্রতি বিমানবন্দরে ক্যাটরিনার লুক এমনটাই মনে হয়েছে।

ঢিলেঢালা সালোয়ারে বিমানবন্দরে দেখা যায় ভিকি-পত্নীকে। গোলাপি সেই সালোয়ারটি খুবই লুজ ফিট। বলার অপেক্ষা রাখে না, ক্যাটরিনা আরাম পেতেই এই ধরনের পোশাক পরেছিলেন। চির ফ্যাশনিস্তা ক্যাটরিনা কেন এমনটা চাইবেন? কেন বেছে নেবেন ঢিলেঢালা পোশাক? তাহলে কি তিনি অন্তঃসত্ত্বা? প্রশ্ন জেগেছে ভক্তদের মনে।

নিউজ ট্যাগ: ক্যাটরিনা কাইফ

আরও খবর