
ঢাকাই সিনেমার
শীর্ষ নায়ক শাকিব খানের ‘অন্তরাত্মা’ সিনেমায় প্লেব্যাক করেছেন বলিউডের জনপ্রিয়
গায়ক জুবিন নটিয়াল।
‘অন্তরাত্মা’ শিরোনামের গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম
জীবন, সুর ও সংগীত করেছেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত।
এই নিয়ে দ্বিতীয়বার
বাংলাদেশি সিনেমাতে কণ্ঠ দিলেন জুবিন নটিয়াল। নতুন এই গানটি প্রসঙ্গে এক ভিডিও বার্তায়
জুবিন বলেছেন, ‘বাংলাদেশের সিনেমার গানে নতুন অভিজ্ঞতা হলো। সুন্দর
একটি গান করলাম।’
ওয়াজেদ আলী সুমনের
পরিচালনায় ‘অন্তরাত্মা’ সিনেমায় শাকিব
খানের বিপরীতে জুটি বেঁধেছেন কলকাতার তরুণ চিত্রনায়িকা দর্শনা বণিক। আরও অভিনয় করেন
অরুণা বিশ্বাস, আল মামুন, এস এম মহসিন, ঝুনা চৌধুরী, মাসুম বাশার প্রমুখ। প্রযোজনার
পাশাপাশি সিনেমাটির গল্প সোহানী হোসেনের, শিগগির সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

