
দিতিপ্রিয়া রায়। গেলো কয়েক বছর ধরে নিজেকে
জীবন্ত রাণী রাসমণি করে গড়ে তুলেছিলেন তিনি। এই অভিনেত্রীর কথা বলার কায়দা থেকে তার
ফ্যাশন, অভিনয়, ব্যক্তিগত জীবন সবটাই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
স্কুলের গণ্ডি পেরনোর আগে থেকেই তিনি সবার
প্রিয় রাসমণি। আজ কলেজের প্রথম বর্ষের উজ্জ্বল তরুণী অবশেষে শেষ করলেন এই ধারাবাহিকে
তার দীর্ঘ পথচলা।
পড়াশোনাতেও বেশ সিরিয়াস ‘দিতিপ্রিয়া রায়’। আগস্ট মাসেই
প্রথম বর্ষের পরীক্ষা। সমাজবিজ্ঞানে অনার্স করছেন তিনি। ইচ্ছা আছে মাস্টার্স ডিগ্রি
করার। আরও একটা ইচ্ছা মনের মধ্যে জমিয়ে রেখেছেন। সম্ভব হলে পুনে থেকে সিনেমাটোগ্রাফি
নিয়েও পড়বেন দিতিপ্রিয়া।
কয়েক দিন আগে তার অনস্ক্রিন নাতি ‘ভূপালে’র সঙ্গে প্রেমের
গুঞ্জন উঠেছিল, তার কী পরিণতি হলো? এ কথা শুনেই হেসে ফেললেন দিতিপ্রিয়া। সবটাই গুজব।
বাস্তবের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

