Logo
শিরোনাম

অনন্ত –বর্ষার নেত্রী দ্য লিডার

প্রকাশিত:রবিবার ০৭ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ২৪৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ৭ ডিসেম্বর রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অনন্ত জলিল তার নতুন সিনেমার নাম ঘোষণা করেছিলেন। জানিয়েছিলেন, তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মাণ হবে এটি। পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী।

জানা গেছে, নেত্রী দ্য লিডার সিনেমাটি নির্মাণ করবেন না ইফতেখার চৌধুরী। শনিবার (৬ ফেব্রুয়ারি) তিনি গণমাধ্যমকে জানান, মুক্তি সিনেমাটি নিয়ে ব্যস্ততার কারণে নেত্রী দ্য লিডার সিনেমাটি ছেড়ে দিচ্ছেন ইফতেখার চৌধুরী।

এদিকে, নেত্রী দ্য লিডার সিনেমাটি নিয়ে নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন অনন্ত জলিল। লিখেছেন, এ সিনেমাটি পরিচালনায় থাকবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নির্মাতা উপেন্দ্র মাধব, বাংলাদেশ থেকে অনন্ত জলিল এবং তুরস্কের এক পরিচালক।

ইফতেখার চৌধুরীর সিনেমা ছেড়ে দেওয়া প্রসঙ্গে অনন্ত জলিল লিখেছেন, তার (ইফতেখার চৌধুরী) প্রতি সম্মান রে‌খে এ বিষ‌য়ে আমি প‌রিস্কার ক‌রে বল‌তে চাই ‌নেত্রী দ্য লিডার সিনেমাটি প‌রিচালনা করার জন্য বাংলা‌দেশ থে‌কে কারও স‌ঙ্গে কো‌নো লি‌খিত চু‌ক্তি হয়‌নি, এমনকি ইফ‌তেখার চৌধুরীর স‌ঙ্গেও নয়। মৌ‌খিকভা‌বে বলা কো‌নো কিছু চু‌ক্তি নয়।

‘‌নেত্রী দ্য লিডার এক‌টি আন্তর্জা‌তিক প্রজেক্ট উল্লেখ করে অনন্ত জলিল আরও লিখেছেন, অফি‌সিয়া‌লি চু‌ক্তি না হওয়া পর্যন্ত সেই সিনেমাটি আমি প‌রিচালনা কর‌ছি, বা ব্যস্ততার কার‌ণে ছে‌ড়ে দি‌য়ে‌ছি, এটা বলা যায় না। আর যেখা‌নে কো‌নো চু‌ক্তিই হয়‌নি, সেখা‌নে ছে‌ড়ে দেওয়ার বিষয়ই আসে না।

সবশেষ, এ ধর‌নের ভুল ত‌থ্যে কাউকে বিভ্রান্ত না হওয়ার অনু‌রোধ করেছেন অনন্ত জলিল। এদিকে, নেত্রী দ্য লিডার সিনেমাতেও অনন্তর বিপরীতে থাকবেন বর্ষা। সর্বশেষ ইরানের সঙ্গে যৌথ প্রযোজনায় দিন দ্য ডে সিনেমাটি নির্মাণ করেছেন অনন্ত জলিল।


আরও খবর