Logo
শিরোনাম

অনাস্থা ভোটে জিতলেন ট্রুডো

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ জুন ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৩৩৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সংখ্যালঘু সরকার প্রস্তাবিত বাজেট প্রশ্নে পার্লামেন্টে দেয়া বুধবারের অনাস্থা ভোটে পার পেয়ে গেছে। এর মধ্যদিয়ে তিনি আসন্ন গ্রীষ্মের সম্ভাব্য আগাম নির্বাচন এড়াতে পারলেন। খবর এএফপির।

দেশটির হাউস অব কমন্সে বাজেট অনুমোদনের পক্ষে ২১১ এবং বিপক্ষে ১২১ ভোট পড়ে। গত এপ্রিলে এই বাজেটের প্রস্তাব দেয়া হয়। প্রস্তাবিত বাজেটে তিন বছরের বেশি সময়ে ১০১.৪ বিলিয়ন কানাডিয়ান ডলার (৬৯ বিলিয়ন ইউরো) ব্যয় করার মেগা পরিকল্পনা হাতে নেয়া হয়।

কানাডার রক্ষণশীল বিরোধী দল ট্রুডোর বিপক্ষে ভোট দেয়। তিনি নিম্ন কক্ষের অন্য তিনটি ছোট দলের সমর্থনের কারণে ভোটে উৎড়ে যান ট্রুডো।


আরও খবর