Logo
শিরোনাম

অমর একুশে বইমেলা ১৫-২৮ ফেব্রুয়ারি

প্রকাশিত:বুধবার ০৯ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ১৯৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অমর একুশে গ্রন্থমেলা আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আজ বুধবার বাংলা একাডেমি প্রাঙ্গণে তিনি সাংবাদিকদের বলেন, 'গ্রন্থমেলা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।'

প্রতিমন্ত্রী আরও বলেন, 'করোনা সংক্রমণ হার কমলে বইমেলার পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সে হিসেবে আগামী মাসের ১৭ তারিখ পর্যন্ত চলতে পারে।'

উল্লেখ্য, করোনাভাইরাস সংক্রমণের কারণে এ বছর মেলা ২ সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।


আরও খবর

একেক শিশুর পছন্দ একেক ধরনের বই

শনিবার ১১ ফেব্রুয়ারি ২০২৩

খুলে গেল কলকাতা আন্তর্জাতিক বইমেলার গেট

বুধবার ০১ ফেব্রুয়ারি ২০২৩