
অল্প বৃষ্টিতে
চট্টগ্রাম নগরীর বিভিন্ন নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। আবহাওয়া অফিস সূত্রে জানা
গেছে, চট্টগ্রামে বুধবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড
করা হয়েছে।
বুধবার (২৫ আগস্ট)
সকালে চকবাজার, প্রবর্তক, দুই নম্বর গেট, মুরাদপুর, বহদ্দারহাট, আগ্রাবাদ সিডিএ আবাসিক,
গোসাইলডাঙ্গা, শান্তিবাগ, হালিশহর, চান্দগাঁও, বাকলিয়াসহ নগরের নিচু এলাকায় কোথাও কোমর
পানি আবার কোথাও হাঁটু পানি জমে গেছে।
জলাবদ্ধতার কারণে
অফিসগামী এবং বিভিন্ন কাজে বের হওয়া মানুষ ভোগান্তিতে পড়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, শনিবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতেই দুই নম্বর গেট, আগ্রাবাদ, হালিশহর, ডিসি রোড, প্রবর্তক, কাতালগঞ্জ, মুরাদপুরসহ নগরীর বিভিন্ন নিম্নাঞ্চলে হাঁটু পানি জমে গেছে। জলাবদ্ধতার কারণে ঘর থেকে বের হওয়া নগরবাসীর চলাচল বিঘ্নিত হচ্ছে। পানি ঢুকে সিএনজি নষ্ট হয়ে যেতে দেখা গেছে বিভিন্ন জায়গায়। অফিসমুখী মানুষকে হাঁটু পর্যন্ত পানি দিয়ে হেটে বা অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে। জলাবদ্ধতার কারণে দুই নম্বর গেইট এলাকায় যানজট সৃষ্টি হয়েছে।

