
গত ডিসেম্বরে প্রেক্ষাগৃহে মুক্তি পায়
বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’। মুক্তির পর
থেকে ব্যাপক আলোচনায় সিনেমার গান, সংলাপ ও অভিনেতার ভঙ্গি। এতে অভিনয় করেছেন দক্ষিণী
অভিনেতা অল্লু অর্জুন। এবার এই নায়কের সঙ্গে
পর্দায় প্রেম করার ইচ্ছা প্রকাশ করেছেন বলিউড তারকা আলিয়া ভাট। তাহলে কি তারা এবার
জুটি হিসেব দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন।
জানা গেছে, ‘পুষ্পা” দ্য রাইজ’ এরপর দ্বিতীয়
পর্ব ‘পুষ্পা” দ্য রুল’ এর কাজ শুরু
করেছেন দক্ষিণী অভিনেতা। অন্যদিকে আগামী ২৫ ফেব্রুয়ারি সঞ্জয় লীলা ভন্সালীর বহুল চর্চিত
সিনেমা ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’র মুক্তির জন্য
অপেক্ষায় রয়েছেন বলি অভিনেত্রী আলিয়া।
সম্প্রতি সিনেমার প্রচারের জন্য সর্বভারতীয়
সংবাদমাধ্যমকে তিনি জানান, অল্লুর সঙ্গে অভিনয় করতে আগ্রহী তিনি। তার পুরো পরিবার ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমা দেখেছে।
তারা সবাই এখন আল্লু অর্জুনের ভক্ত। আর তাদের একটিই প্রশ্ন, তিনি কবে আল্লুর সঙ্গে
কাজ করার সুযোগ পাবেন।
এ বিষয়ে আলিয়া জানান, বাড়িতে তাকে ‘আলু’ বলে ডাকা হয়।
অল্লু অর্জনু ও আলিয়া ভাট নাম মিলিয়ে তাদের পরিবারের প্রশ্ন, আলু, তুমি অল্লুর সঙ্গে
কবে কাজ করবে। আর এর উত্তরে তিনি জানান, সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়বেন তিনি।

