Logo
শিরোনাম

অক্সফামে চাকরি, বছরে বেতন প্রায় ১৩ লাখ

প্রকাশিত:বৃহস্পতিবার ২৪ মার্চ ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১১৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম বাংলাদেশে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি বাংলাদেশে প্রোগ্রাম কোয়ালিটি অফিসার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: প্রোগ্রাম কোয়ালিটি অফিসার

পদসংখ্যা: ১

যোগ্যতা ও অভিজ্ঞতা: পরিসংখ্যান, সমাজবিজ্ঞান, অর্থনীতি, ভূগোল, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। উন্নয়ন সংস্থায় অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে। মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট, পাবলিশার ও মুঠোফোন অ্যাপভিত্তিক টুলস পরিচালনা জানতে হবে। কোয়ানটেটিভ ও কোয়ালিটেটিভ ডেটা কালেকশন, প্রসেস, অ্যানালাইসিস, ম্যানেজমেন্ট ও রিপোর্ট রাইটিং জানতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত। চুক্তির মেয়াদ বাড়ার সম্ভাবনা রয়েছে)

কর্মস্থল: কক্সবাজার

কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা

বেতন ও অন্যান্য সুবিধা: বছরে বেতন ১২ লাখ ৭১ হাজার ৫৮৮ টাকা। এ ছাড়া স্বামী বা স্ত্রী ও সন্তানসহ কর্মীর মেডিকেল সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, ছুটি ও ইনস্যুরেন্স সুবিধা আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অক্সফামের ক্যারিয়ারবিষয়ক ওয়েবসাইটের এই লিংকে গিয়ে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৭ মার্চ ২০২২।

নিউজ ট্যাগ: অক্সফামে চাকরি

আরও খবর

দেশবন্ধু গ্রুপে ম্যানেজার পদে চাকরি

মঙ্গলবার ১৪ ফেব্রুয়ারি ২০২৩